কক্সবাজারের টেকনাফের হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ১০ কোটি টাকা মূল্যমানের ২ কেজি মাদক ক্রিস্টাল মেথের (আইস) চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। আটক ব্যক্তি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড হারিয়াখালীর মৃত আমির হোছাইনের ছেলে আহমদ হোছন (২১)।
১০ কোটি টাকা
সাংবাদিকদের আবাসন, দশম ওয়েজবোর্ড গঠন ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ২৮ অক্টোবর সাংবাদিকসহ ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রেলপথ খাতে ১৯ হাজার ১০ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে পরিচালন খাতে ৪ হাজার ৫০ কোটি ৬৩ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১৪ হাজার ৯৬০ কোটি ৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
যশোর প্রতিনিধি: ভারতে পাচারকালে যশোরের বেনাপোলের কাশিপুর সীমান্ত এলাকার বেংদা থেকে ১০৬টি সোনার বারসহ ১ পাচারকারীকে আটক করেছে বিজিবি।